Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় পাপিয়া মণ্ডল

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় পাপিয়া মণ্ডল

শীতকাল

বছর পরে এলো পৌষ আর প্রিয় শীতকাল, মিঠেল রোদের মিষ্টি ছোঁয়ায়,আসে সুসকাল। দুপুরেতে স্নানের পরে, ভিজে এলো চুল.. ছাদের পরে ফোটে কতো রংবাহারি ফুল..
ভাতের থালায় এসে জোটে রকমারি সবজি ছোটো বড়রা খেতেই ব্যস্ত, ডুবিয়ে তাদের কবজি। মণ্ডা-মিঠাই, পিঠে-পুলি, পায়েস-মালপোয়া, নলেন গুড়ের গন্ধে ম ম, জয়নগরের মোয়া।
ভোরের কুয়াশা, হিমেল হাওয়ায়,শীত পড়ে জাঁকিয়ে, সন্ধে থেকেই উত্তুরে হাওয়া, সবাইকে দেয় কাঁপিয়ে। রংবাহারি শীতপোশাকে সাজতে সবাই চায়, বিছানাতে শুতে গিয়ে, লেপের ওম পায়।
হৈ হুল্লোড়, পিকনিক আর বেড়ানোর ঝোঁক আসে, দিকে দিকে নানারকম মেলাও তো বসে। দেদার মজায় বেশ কেটে যায় শীতের মাস দুটো, আবার সবাই অপেক্ষায় থাকে, বড় কিংবা ছোটো।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register