Mon 02 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় ডঃ রমলা মুখার্জী

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় ডঃ রমলা মুখার্জী

শীতের সেই রাতদিন

শীত ক্রমশ বিলীয়মান সঙ্গে নিয়ে শীতের পিঠে- মা বানাতেন ঝাল-নোনতা,কিছু আবার বেশ মিঠে। পিঠে তৈরির পাঠ আজ আর রান্নাঘরে নেই- মন চাইলে দোকানে বা মেলার মাঠে পাই।
রোদে পিঠ দিয়ে ঠাম্মি দিতেন গহনা বড়ি- মায়ের আমলে গোল-গাল,স্বাদে আহা মরি ! কোনটা মশলা,কোনটা মুলো,কোনটা কলাই,মুসুর বড়ি- এখন বড়ি দোকানে,প্যাকেট কিনে ঘরে ফিরি।
হারিয়ে গেছে শীতের কাঁথা,যুগটা বড় আধুনিক - রকমারি বাহারি কম্বল,আগাগোড়া সিন্থেটিক। হাল্কা শীতে মা বানাতেন পাতলা পাতলা সুজনি কাঁথা, ওঃ,সে কি আরাম!মায়ের পরশ পা থেকে মাথা! বাবার কাঁথায় ফুল,লতা,সুন্দর সে নক্সি-কাঁথা- ঠাম্মী তুলতেন কাঁথাতে নক্সা,সে সব এখন গল্প কথা। পুরনো কাপড়, পাড়ের সুতোয় অপরূপ শিল্প গাঁথা- খুব শীতে ঠাম্মী নিতেন মোটা একটা লেপ-কাঁথা। লেপ-কাঁথা লেপের মত, বেশ মোটা আকারে বড়- আমিও ঢুকে পড়তাম তাতে ভীষণ শীতে হলেই জড়ো। মা-ঠাম্মির গল্পগুলো কাঁথায় আছে সেঁদিয়ে- নিখরচার কাঁথা-শিল্প কোথায় গেল হারিয়ে!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register