Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় শম্পা কর্মকার

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় শম্পা কর্মকার

সাম্য চাই

যদি বৃষ্টি আসে গোবি সাহারার বুকে হয়ে যায় শ্যামলীমা সবুজ তবে মুছে দিতে চাই অসাম্যের বিভীষিকা ধনী গরীব একসুত্রে বাঁচুক। ঘুচে যাক বৈষম্যের বেড়াজাল সাম্য আসুক পৃথিবীর প্রতিটি কোণে। হারিয়ে যাক আঁধার পথের সংগ্রাম আলোকোজ্জ্বল রাজপথ নতুন দিনে।। শুভাকাঙ্খী, সাম্যবাদী সবাই আমরা হবো নতুন দিনের জয়গান সকলে মিলে গাইবো। অক্ষমের বক্ষ শুষে না যদি নেয় রক্ত ধর্ম তখন এক বৃন্তে ফোঁটা আগামীর বৃক্ষ। ভোগসুখী আর অভুক্ত মানুষ একসাথে হবে যেদিন শস্য শ্যামলা পৃথিবীর সুখে ভরে যাবে সেদিন।। পৃথিবীর দৃশ্যপট হবে অসহায় সর্বহারাহীন সুখী হবে মানবকুল হাসবে অমলিন। ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register