Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় স্বপন পাল

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় স্বপন পাল

সোনাঝুরি হাট 

সোনাঝুরি গাছের পাতারা নেচে ওঠে ঢোল ও মাদলে, ঝরে যেতে যেতে শুকনো পাতা ঘুরে মরে বাউলের গানে। নানা রঙ ছড়িয়ে রয়েছে সারা হাটে, শহরের মেয়ে বৌ আধিবাসী হাতে রাখে সুচারু আঙুল, তারপর নেচে ওঠে পিন্দারে পলাশের বন তালে। রোদ্দুরে সকালে ভীড় বাড়ে জমে ওঠে মেলা, এখনও ভিতরে কিছু গ্রাম তার সহজিয়া গোপনে সাঁতার কাটে, শহরে ফেরার পথ মন খারাপ নিয়ে শুয়ে ভাবে, এ কোন মানুষ ? বার বার ভরে ওঠে মেলামাঠ, হাটচর, দরদাম হয়তো সব নয়, ওই সুর ওই তাল জানে, কিছু হয় গোপনে এখানে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register