Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় শতদীপ বন্দ্যোপাধ্যায়

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় শতদীপ বন্দ্যোপাধ্যায়

যোগ

তুষারশৃঙ্গ ধূ ধূ বরফের আত্মা চিরে উঠে আসে এক ধ্বনি এ-কোন অমোঘ সত্যের জাল ছড়ালে আপনমনে.. মানসতীরের তট পৃথিবীর কোলে আচমন সারে ব্রহ্ম, আহা! কোন খেয়ালে প্রকৃতির এই শোভা, অগুরুর ঘ্রানে মোহ যেখানে কীটের মতো চঞ্চল কালের আগল খুলে দাঁড়িয়ে মুক্তির আশায় জ্যোতির্ময়, বাতাস শ্লোক হয়ে ভাসে, অবলীলায় মূর্ত ছিন্ন করে নাড়ি, মৃত্যু যেনো অচেনা এক কুহক হয়ে ওড়ে, সূক্ষ্ম দেহের অবগাহন রবিস্নাত অপার তেজে বিরাজমান বাহ্যছিন্ন মগ্ন এক চেতনা রক্ত মাংস হাড়ের সাথে লীন ওগো লীলাময়! কোন সমিধের সাথে মিলিত এই দেহ কায়াও যেখানে দুরন্ত এক সত্ত্বা ষড়রিপু(ম-কার) বল্কল হয়ে খসে পড়ে, তলিয়ে যায় মায়ের গর্ভে সাধনক্ষেত্রের আসন, নিয়ম কেবল প্রাতিস্বিক, আকাশ খুঁটলে মায়া জেগে ওঠে এই বিরাট সংসার এক কুন্ডলিনী জাতক আজ্ঞাচক্রে স্থিত।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register