Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় নবনীতা চট্টোপাধ্যায়

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় নবনীতা চট্টোপাধ্যায়

.জামপাতার গল্প

ফিরে যাচ্ছে শীত হিমেল বাতাস নিয়ে| উষ্ণতা ফিরি করতে এসে দুপুরের রোদ্দুর ম্লান মুখে পাঁচিলের উপর| অক্টোপাসের মত জড়িয়ে ধরা অক্ষরবিন্যাস চৌকাঠে শুয়ে আছে অসমাপ্ত কবিতা হয়ে... যে সব আলোর আছে জমা হয়ে আছে ঋণ তাদের কাছে গিয়ে মাছেদের রূপকথা বলি| ভালোবাসা হিংস্র সিংহ হয়ে ছিন্নভিন্ন করে তাদের যাবতীয় তন্তু, আঁশ ও শ্যাওলা সমূহ... কমলালেবু রঙের রোদ্দুর মুখে ফিরে যাচ্ছে শীত এইসব আমপাতা...জামপাতার গল্প নিয়ে|
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register