Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় প্ৰতিমা বিশ্বাস সাহা

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় প্ৰতিমা বিশ্বাস সাহা

বাঙ্গালীর পার্বন

বাঙ্গালীর ঘরে জন্মিয়া দেখি বারো মাসে তেরো পার্বন শীত এসেছে আনন্দেতে সবার মাতিয়া উঠেছে মন।
শীতের মরশুমে বাহারী যত খাবার আছে ভাই পিঠে পুলি আর খেজুর রস মজার সুরে খাই।
শীতের সকালে শিশির ঝরে ঘাসের অগ্ৰভাগে রবির কিরণ পড়লে সেটি মুক্তোর ন্যায় লাগে।
পৌষ সংক্রান্তিতে বাঙ্গালীর ঘরে পিঠে পার্বনের উৎসব গঙ্গাসাগরে ভোরবেলায় নদীর ঘাটে মকর স্নানের রব।
মকর স্নান করলে সবার নাকি পূণ্য অর্জন হয় আবাল বৃদ্ধবনিতা সেই আশায় পূণ্য স্নানে যায়।
শীতের দিনে পিঠে পার্বনের কথা বলব কি আর ভাই নরম গরম পুয়াপুলি পাটিসাপটা আয়াস করে খাই।
নলেন গুড়ের মিঠা পায়েস ও দুধপুলি দারুন লাগে খেতে নানান স্পটে ঘোরাঘুরি আর বনভোজনে সবাই উঠে মেতে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register