Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় সুমালিকা ভট্টাচার্য্য

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় সুমালিকা ভট্টাচার্য্য

উষ্ণতার খোঁজে

তুমি কি দেখতে পাও, রাশি রাশি খেজুর গাছে, কলসী বাঁধা ঐ যে দূরে? আর, মেঠো পথে , ঘন কুয়াশার চাদর সরিয়ে, ঐ যে কারা হেঁটে গেল, হাঁক পেড়ে !! পরিযায়ী পাখিরা, ঠিক তখনই, উষ্ণতার জন্য আশ্রয় খোঁজে! কতো শত চরিত্ররা আছে ছড়িয়ে চারিপাশে , যাদের জীবন গল্প হয়ে উঠবে, অবশেষে!! কতো গান, গল্প, কবিতা, উপন্যাস , আজ ও লেখা হয়ে থাকে, তাদেররই জীবন আদর্শে! যতদূর চোখ যায় , তার চাইতে ও বহুদূরে, ইট, কাঠ, পাথরের জঙ্গল পেরিয়ে, পৌঁছে যায় মন, মেঠো সুরের তালে তালে। বিশ্ব যখন মেতে ওঠে , বর্ষ বরনের উৎসবে, তখন ও সূর্য ওঠার আগে শুণ্য হাড়ি ভরার আশায় থাকে কেউ দূরে! শীতের চাদর জরিয়ে গায়ে। জীবন যুদ্ধের খেলায় ব্যস্ত , বাস্তবের সব চরিত্রের কাছে যখন, মনের কথা ব্রাত্য! তখন, হিমেল পরশের পরে, গল্পের সব চরিত্রের হাত ধরে, উষ্ণতা খুঁজে, আবেগী মন , ধীরে ধীরে গড়ে তোলে, ভালোবাসার স্থাপত্য!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register