Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মৌসুমী রায়

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মৌসুমী রায়

হ্যাপি নিউ ইয়ার

হেমন্তের ঘন্টা ঢং ঢং বাজলে তোমার শহরে কুয়াশার গান থমকে দাঁড়ায় পেট্রোলিং জীপে গীর্জার কনফেশন বক্সে গুণগুণিয়ে ওঠে ঝাপসা অতীত কমলালেবুর মেঠো বুক চিরে গোধূলির আলো নিভে যায় ক্যাফেটেরিয়ার ডালগোনা ক্রেজে মুখোমুখি ফেলে আসা লাবডুব ফিরে পায় পিকনিক ছুট প্রাক্তন শালিখের জোড় স্তব্ধ আবেগে গঙ্গায় বয়ে যায় আরো কিছুটা সময় ছেঁড়া পাল,এলোমেলো ঢেউ পারে ফেরে মৃত ডলফিন শামুকের খোল ডিজে বক্স গুমগুমে ঢেকে দেয় কান্নার কম্পাঙ্ক বিষাদ প্রহর ব্যালকনি জুড়ে লাল ব্ল্যাঙ্কেট সান্টাময় শপিংমল সুখের বিজ্ঞাপন এসবের মাঝেও একটা হিমেল রাত মৃত্যুর মত থাবা পেতে আমাকে গিলে ফেলে রাহুগ্রাসে একলা থেকে আরো একলা হতে থাকি বিষন্ন সাইরেনে পুরোনো বছর টুপ করে খসে হলদে পাতা সূর্য ওঠা ভোরে নতুন বছর আসে
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register