Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় ওয়াসিম সেখ

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় ওয়াসিম সেখ

পৌষ পার্বণ

বছরের ন্যায় বছর ফিরে, এলো রে মাসিক পৌষ, সবার মনে হৈ-হুল্লোড়, মজবে এবার মনতোষ। পৌষ মাসের আগমনে, সবার মন আনচান- এবার হবে পিঠে-পুলি, পেট ভরে পাবো সব মান। পৌষ আসাতে সবাই জানি হবেই ধুমধাম, সব থেকে তাই পৌষ পালিত হয় পাড়া-পল্লিগ্রাম। শহরবাসি শুধু পিঠে তাতেই মজাভার, পল্লিগ্রামে হরেক রকম পিঠে- নানান ছাঁচে প্রকার। পিঠেপুলি,ভেজাপিঠে, তিসিপিঠে, দুধপিঠে- সবই স্বাদে ভরা, পল্লির'ই ফসল মাঠে। এই সময় পল্লিঘরে বিচিত্র আল্পনা কাটে, তারপরে সূর্যদেব পূজিত হয়- নমস্য করোজোড়ে তটে। সন্ধ্যাবেলা আয়োজিত হয় টুসু গানের আসর, ছোট থেকে বৃদ্ধ সবার আগমনে হয় বাসর। মকর-সংক্রান্তির বেলামোহে সবার মনে ক্লান্তি, বাঙালীর মন প্রানে সবই শূণ্যতা পায় ভ্রান্তি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register