Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মনোজ জানা

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মনোজ জানা

পৌষ পার্বণ

শীতের চাদর গায়ে মেখে পৌষ এলো ঘরে, মা-ঠাকুমা সন্ধ্যা‌বেলায় পিঠে‌পুলি করে। দারুণ মজায় আমরা ভাসি দিন কাটে আনন্দে, মনের মাঝে ভ্রমর নাচে নলেন গুড়ের গন্ধে। বাবা আনে কমলালেবু মিষ্টি স্বাদে ভরপুর, হিমেল হাওয়ায় আঁচ দিয়ে যায় দুপুর বেলার রোদ্দুর। পিসির হাতে চালের গুঁড়ো ময়দা আছে অল্প, এঘর ওঘর সব ঘরেতে পায়েশ পিঠের গল্প। দাদার শাসন-- "বই পড়ো সব তারপরে হাত ধোয়া, পড়ার শেষে আরও পাবে জয়নগরের মোয়া।" পিঠের সাথে মোয়াও চাই বইটি রাখি হাতে, রান্না ঘরে মন পড়ে রয় কী আসে যায় তাতে!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register