Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় আরফিনা

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় আরফিনা

জোনাকিরা জ্বলে নেভে

গভীর অন্ধকারে যে বাঁশির সুর / ঘুম ভাঙিয়ে দেয়, তাকে বুকের তানপুরায় ধরে রাখার কথা ভাবতে পারিনি। শীতের স্টশনে ছেঁড়া কাঁথার ভেতর থরথর কাঁপতে থাকা একটি বালক শুধু অঘোরে ঘুমিয়ে পড়ে সেই সুর শুনে। আমি কি তাকে একটি কম্বল দেওয়ার কথা ভেবেছি কখনো?
জোনাকিরা জ্বলে নেভে, জ্বলে নেভে সারারাত। আমি তো জানিনা সেই গান যার ভেতর তারা অনায়াসে ঘুমিয়ে পড়তে পারে। যে আমাকে পৌঁছে দিয়েছে তোমারই ঠিকানায়, সে আসলে ঠিক কোথায় আমাকে নিয়ে যেতে চেয়েছিল, জানিনা এখনও!
মনখারাপের খুচরো পয়সাগুলি খরচ করার কথা ভাবিনি এখনও। আর সোনার শিকলে জীবন বেঁধে রাখার কথা?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register