তোর চোখে চোখ রাখতেই আমি ভুলে যাই
আমাকে আরও কয়েক মুহূর্ত বাঁচতে হবে,
আরও কয়েক মুহূর্ত হেঁটে যেতে হবে
নক্ষত্রের চোরা গলি ধরে ।
আমি আমার চোখ তখন অন্যদিকে ঘোরাই,
ঝিনুক খুঁজি তোর বুকের চাপা অন্ধকারে ...
কিন্তু তবুও তুই আমাকে ঠিক এই মুহূর্তেই চাস -
আর আমার চোখে চোখ রেখে
জ্বালিয়ে দিস আমার সমস্ত যাপনশক্তি ।
এখন শুধুই আমি পোড়াকাঠের মতো
জলের ওপরে ভেসে ভেসে থাকি ---
আর তুই শিয়রে বসে আমার কপালে হাত বোলাস ।
0 Comments.