Tue 03 February 2026
Cluster Coding Blog

T3 শেষের কবিতায় সোমেন চ্যাটাজ্জী

maro news
T3 শেষের কবিতায় সোমেন চ্যাটাজ্জী

পৌষ পার্বন

এলো পৌষের খুশির জোয়ার সারাটি গ্ৰাম মাতিয়ে, উঠোনে উঠোনে গোবরের ন্যাতা আলপনা দেয় জাঁকিয়ে।
দুদিন আগেই মা কাকিরা পাশের পাড়ার গিয়ে, ঢেঁকিতে চাল করেছে গুঁড়ো পৌষ পার্বণ বলে।
মাটি দিয়ে গড়িয়ে উনোন উঠোনের এক কোনে, কাঠের জ্বালে ফুটছে রস নলেন গন্ধে ভরে।
একটা নয় গোটা কয়েক উনোনে বড়ির সবাই মিলে, নানান রকম পিঠে পুলির আয়োজন দুধে,রসে,ভাজায়,ভাপে।
সাচের পিঠে,পুলি পিঠে, চুসি পিঠে হবে, পাটিসাপটা, মুলার অম্বল কে কতটা খাবে।
সকাল হতেই খেজুরের রস মোয়া কমলা আছে, নলেন গুড়ের গন্ধে সবার জিভের জল আসে।
নারকেলের পুর পুলির ভেতর আবার পাটিসাপটায় আছে, চুসির পায়েস নলেন গুড়ের কড়াইয়ে দুধ ফুটছে।
নানান স্বাদের খাবার আয়োজন পৌষ সংক্রান্তি ঘিরে। সাধুর গঙ্গাসাগরে পূন্যস্নান ঘিরে এই দিনটিরে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register