Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্য কথায় জয়া মজুমদার

maro news
কাব্য কথায় জয়া মজুমদার

তোমাকে নিয়ে

তুমি আমার সব, তোমাকে নিয়েই আমার দিন যাপন। আনন্দে দুঃখে সবসময় তুমি থাকো আমার পাশে। যখন কোনো কাজে মন বসে না তখন তোমার সাথে কাটাই সময়, আবার কাজের অবসরে তোমার কাছে ছুটে এসে তোমাকে স্পর্শ করি নিজের ইচ্ছে মতোন। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হলে একমাত্র তুমিই পারো সমস্ত ক্লান্তির অবসান ঘটাতে। যেদিন তোমার কাছে যেতে পারিনা, স্পর্শ করতে পারিনা সেদিন আমারও মনে হয় রোজকার কাজের মধ্যে একটা কাজ বাকি থেকে গেলো! যার স্পর্শে আমি সারাটাদিন ভালো থাকি তাকে না ছুলে যে কোনোকিছু ভালো লাগে না। আমি তোমাকে স্পর্শ করে তোমার সুরে সুর মেলাই। তোমার মধ্যে যে সপ্তসুর বর্তমান সেই সপ্তসুরের কতরকম প্রকাশ!! তোমাকে নিয়েই আমার সাধনা তুমি আমার সবচেয়ে প্রিয়....... ( সেতার)।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register