Mon 02 February 2026
Cluster Coding Blog

কাব্য কথায় সুদীপ্ত বিশ্বাস

maro news
কাব্য কথায় সুদীপ্ত বিশ্বাস

১| প্রেম

প্রেম মানে তো অন্ধ, জেনেও থমকে থাকি প্রেমে! এসব কথা কজন বলো বোঝে? অনেক পুড়ে অনেক জ্বলে অনেক ক্ষয়ে ক্ষয়ে প্রেমিক তবু বিষাদ নদী খোঁজে! আকাশ থেকে নামলে ঘোড়া কিংবা তারাখসা হাতছানি দেয় মৃত্যুপুরীর নদী শীতল বিষে মৃত্যু নামে, প্রেমিক তবু ভাবে, 'আমার পাশে থাকতে তুমি যদি!' দুঃখ, হ্যাঁগো দুঃখ পেয়েও তুঁষের আঁচে পুড়ে সমস্তরাত অভিমানে ভিজে, বিষাদরঙা নদীর পাড়ে একলা বসে থাকে যায় না ফেরত নিজের কাছে নিজে!

২| বৃষ্টি এলে

বৃষ্টি এলে বুকের ভিতর গোলাপ কুঁড়ি ফোটে বৃষ্টি এলে মনটা বড় উদাস হয়ে ওঠে। বৃষ্টি এলে শিউলিতলায়, ছাতিমগাছের ডালে মনটা বড় কেমন করে বৃষ্টি-ঝরা কালে। এখন তুমি অনেকদূরে না জানি কোনখানে, ভিজছো কিংবা গুনগুনিয়ে সুর তুলেছো গানে। তোমার গানের সেই সুরটাই বৃষ্টি হয়ে এসে টাপুরটুপুর পড়ছে ঝরে মেঘকে ভালবেসে। মেঘ বিরহী, কান্নাটা তার বৃষ্টি হয়ে ঝরে তোমার বুঝি মেঘ দেখলেই আমায় মনে পড়ে?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register