- 9
- 0
প্রলাপ
লেঙ্গি মেরে ঠেঙ্গি ভাঙি
ডেঙ্গি হলে পরে !
টাক পরলে শাকপাতা খাই
গিয়ে কাকের ঘরে !
সর্দি হলে বড়দি ডাকি
ছোড়দি এসে যায় !
আয়েশ করে পায়েস মাখি
বিড়াল ছানার গায় !
বর্ষা এলে ভরসা করে
সরষে রোদে দিই !
গাদা খানেক সাদা দইয়ে
কাদা মেখে নিই !
ছোড়দা এলে পরদা তুলে
দরজা খুলে ছাতে ---
আচার নিয়ে বিচার দিয়ে
বিছার ভাজা পাতে !
নষ্ট নীড়ে পষ্ট কথা
কষ্ট করে কই !
মামার শালা ধামার কাজে
খামার বাড়ি অই !!
0 Comments.