- 7
- 0
সাধু সাবধান
যদি তুমি ভেবে থাকো
বাংলা তোমার হাতের মুঠোয় ---
মানুষ তোমায় উড়িয়ে দেবে
পুুড়িয়ে দেবে খড়-কুটোয় !
বাংলা কারো বাপের নয়
বিষাক্ত কোন সাপের নয় ;
সামলে নাও নইলে মানুষ
দেখাবে কিসে মানুষ হয় !
বাংলার এই মানুষগুলো
শান্তিপ্রিয় ভালোই জানো !
এই মানুষই অস্ত্র ধরে ,
ইতিহাসকে একটু মানো !
একটু জানো খেললে পরে
এই মানুষের শান্তি নিয়ে ---
শিখিয়ে দেবে মজার খেলা
কেমন করে কোথায় গিয়ে !
জানবে তখন শান্ত মানুষ
কি না কি করতে পারে !
মানুষ যদি জেগেই যায়
লাঠির বাড়ি মারতে পারে !
তাইতো তোমায় বলছি শোন
কাজ ক'রোনা এমন যেন ---
চাষী মজুর রুখে দাঁড়ায়
হাতুড়ি আর কাস্তে ফেলে !
ঈশান কোনে মেঘ জমেছে
নাও দেখে নাও চক্ষু মেলে !!
0 Comments.