- 9
- 0
চা কন্যার কথা
গ্ৰাম বরাকের রোগা কালো মেয়েটি
আজও লাকড়ির চুলোয় ভাত রাঁধে।
সে ঠোঁটে লিপস্টিক মাখেনি কোনদিন
ত্বকে মাখেনি রঙিন ময়দা।
তার চামরা কুচকানো।
যৌবনে বার্ধক্য উপনীত !
চা কন্যার দিন যায় খেটে।
তাকেও কেউ ভালোবাসে
তার রূপ-সৌন্দর্যে মুগ্ধ হয়ে
কেউ প্রশংসায় ভাসে।
তাদের ভালোবাসা দেখে
দু'টি পাতা একটি কুঁড়ির হাসে।
0 Comments.