Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় দীপক রজক

maro news
কবিতায় দীপক রজক
মরমী স্পর্শ 
 
শোনো বিনি, 
তোমার তো আসার কথা ছিল, 
 মরমী স্পর্শে আমাকে আরোগ্য দেওয়ার কথা ছিল! 

 অথচ দেখো, 
 কত নিবিড় ভাবে বলে দিলে, 
 আমার শুকতারার আলো ফুরিয়েছে, 
আমার হরিণী শরীরে আর কস্তুরীর গন্ধ নেই। 

 তুমি না হয় আর ফিরবে না, 
 কিন্তু নির্বাসনের একটা অংশ ভেবে দেখো, 
তোমার জন্য এখনও সালোকসংশ্লেষ বাকি, 
কাঞ্চনজঙ্ঘার রং এখনও সাদা কালো। 

 এক আলোকবর্ষ পেরিয়ে যাদের ক্লান্তি ঘিরেছে, 
 তাদের সপ্তর্ষিমণ্ডলের ঘুম পাঠিয়েছো। 

তাদের কথা না হয় নাই ভাবলে... 

 কিন্তু আমি
 এখনো তোমার মরমী স্পর্শ পাওয়ার এক একটা অপেক্ষাকৃত রাত।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register