- 29
- 0
শিশুশ্রম অবাধে চলছে
বিরাট বিরাট সমাবেশে রাজনৈতিক নেতাদের শিশুশ্রম বিরোধী বক্তৃতা, বিভিন্ন সেমিনারে আলোচনা হওয়া, কিন্তু শিশুরা সেই তিমিরেই থেকে যায়। নিশ্চয়ই বক্তৃতা, সেমিনারের মধ্য দিয়ে কিছুটা হলেও প্রচার হয়, হয়ত খানিকটা সচেতনতাও তৈরী হয়, কিন্তু এই মানবতা বিরোধী শিশুশ্রমকে নির্মূল করা যায় না। আন্তর্জাতিক শ্রম সংস্থা 2002 সালে শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবসের প্রবর্তন করে। তারপর থেকে ১২ই জুন দিনটি পৃথিবীতে শিশুশ্রমের ব্যাপকতা এবং এটি নির্মূল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানায়।
সমগ্র পৃথিবীতে 152 মিলিয়ন শিশু শিশুশ্রমে যুক্ত। এদের মধ্যে 73 মিলিয়ন বিপজ্জনক কাজে নিযুক্ত, যা সরাসরি তাদের স্বাস্থ্য নিরাপত্তা বা নৈতিক বিকাশের ক্ষতি করে। আন্তর্জাতিক শ্রম সংস্থা শিশুশ্রমকে সংজ্ঞায়িত করে, 'যে কাজ শিশুদের তাদের শৈশব, তাদের সম্ভাবনা এবং মর্যাদা থেকে বঞ্চিত করে এবং যা শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্ষতিকর।"
শিশুশ্রম বলতে বোঝায়, যা তার মানসিক ও শারীরিক ক্ষমতার অনুপযুক্ত। এটি বিধ্বংসী পরিণতি আনতে পারে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং শৈশব কেড়ে নেয়। 2024 এ এই দিবসটির থিম "আসুন আমাদের প্রতিশ্রুতিতে কাজ করি, শিশুশ্রম বন্ধ করি।" এই দিবস পালনটি লক্ষ লক্ষ শিশুর একটি গুরুত্বপূর্ণ অনুস্মারক। যারা প্রায়শই তাদের শিক্ষা এবং সুস্থতার জন্য কাজ করতে বাধ্য হয়। আমাদের সংবিধানে পরিষ্কার করে বলা আছে, 14 বছরের কম বয়সী শিশুদের খনি, কারখানা, পাথর খাদান বা বিপজ্জনক পেশায় নিযুক্ত করা যাবে না। এই আইন আসলে শিশুদের শোষণ থেকে রক্ষা করা। কিন্তু যার কারণে এই শিশুশ্রম ঘটে, তার কারণ তাদের বাবা, মা বা অভিভাবকরা শিশুদের কাজ করাকে স্বাভাবিক বলেই মনে করেন। কখনো শিশুর নিজের এবং তাদের পরিবারের বেঁচে থাকার জন্য। এক্ষেত্রে দারিদ্র্যতা অবশ্যই সবচেয়ে বড় একক শক্তি যা শিশুদের কর্মক্ষেত্রে চালিত করে। পরিবার খাদ্য, জল, শিক্ষা বা স্বাস্থ্য পরিষেবা দিতে পারে না। তখন বাধ্য হয় একাজ করতে। এক্ষেত্রে নিম্ন স্বাক্ষরতার হার, কাজের সূযোগের অভাব, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, সংঘাত এবং ব্যাপক স্থানচ্যুতি, দারিদ্র্য ও শিশুশ্রম একটি দুষ্ট চক্র গঠন করে।
মানসম্মত শিক্ষার সূযোগ বা অভাব, তাকে সহজলভ্য করতে হবে। পরিবারগুলি শিশুশ্রমের বিপদগুলি বুঝতে পারে না, এটি কিভাবে তাদের সন্তানদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মঙ্গল এবং ভবিষ্যতের ওপর প্রভাব ফেলে। কিছু সাংস্কৃতিক বিশ্বাস এবং সামাজিক রীতিও শিশুশ্রমের চালক। গ্রামাঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকদের ফসল নষ্ট হতে দেখে খিদের জ্বালায়, পরিবারকে বাঁচাতে সন্তানদের কাজে পাঠানো ছাড়া কোন পথ থাকে না। এছাড়াও যুদ্ধে ঘরবাড়ি ছেড়ে যাওয়া মানুষের অর্ধেকেরও বেশী, অর্থনৈতিক ধাক্কা বেড়ে যাওয়া, সামাজিক সহায়তা, শিক্ষা ও মৌলিক পরিবারের ভাঙন, শিশু সুরক্ষার কাজগুলো ব্যাহত হয়, শোষণ বাড়ে। ভারতে মোট শিশু 2596 মিলিয়ন। কর্মরত শিশু 10.1 মিলিয়ন, যারা প্রধানতঃ 'প্রধান শ্রমিক' বা 'প্রান্তিক শ্রমিক'।
দেশে স্কুল বহির্ভূত শিশু 42.7 মিলিয়নের বেশী। এটা গ্রামীণ এলাকায় কিছুটা কমলেও শহরে শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে যা ছোট চাকরিতে শিশু শ্রমিকদের ক্রমবর্ধমান চাহিদা নির্দেশ করে। এক্ষেত্রে শিশুর ভাল শিক্ষার সূযোগ দরকার। ছোট ব্যবসা এবং স্বনিযুক্ত কর্মীদের নিয়ে গঠিত। এই খাতে শিশুশ্রম আইন প্রয়োগ করাও কঠিন। সমাজের সচেতনতার অভাবও শিশুশ্রমের একটা কারণ। শিশুশ্রমের ফলে শিশুর স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে, যা শরীর ও মনের ক্ষতি করে ও বিকাশজনিত সমস্যা দেখা দেয়। মৌলিক স্বাক্ষরতার অভাবে ভবিষ্যৎ সূযোগ সীমিত হয় এবং দারিদ্র্যের চক্র স্থায়ী হয়। এটা শিশুর স্বাভাবিক বিকাশ যেমন বন্ধ করে, সাথে তাদের খেলার সময়, সামাজিক মেলামেশা আটকে দেয় যা মানসিক বৃদ্ধিকে বাধা দেয়। এটি পরিবার এবং সম্প্রদায়ের গতিশীলতাকে ব্যাহত করে। সামাজিক কাঠামো এবং আন্তপ্রজন্মীয় দারিদ্র্যের ভাঙ্গনের দিকে নিয়ে যায়।
এটার অর্থনৈতিক প্রভাবও সুদূরপ্রসারী। শিশুশ্রমের ফলে কম দক্ষ কর্মশক্তি, উৎপাদনশীলতা হ্রাস করে। শিশুশ্রম মানব পুঁজির ক্ষতি করে। অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দেশের ক্ষমতাকে হ্রাস করে। শারীরিক ও মানসিক পরিণতি দেশের জনস্বাস্থ্যের ব্যয় বেড়ে যায়। শিশুশ্রম দারিদ্র্য, বেকারত্ব, নিরক্ষরতা, জনসংখ্যা বৃদ্ধি সমস্যাকে স্থায়ী করে। শিশুশ্রমের কোন যৌক্তিকতা নেই। শিশু আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের সবরকম বিকাশ প্রয়োজন।
শিশুশ্রম বন্ধ করার জন্য আইনি কাঠামোকে শক্তিশালী করা প্রয়োজন। অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। শিশুর জন্য বিনামূল্যে এবং মানসম্পন্ন শিক্ষার সূযোগ থাকতে হবে। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে হবে, ড্রপ আউট কমাতে হবে। দারিদ্র্যের মোকাবিলা করতে হবে। পিতামাতার জীবিকার সূযোগ দিতে হবে। শিশুশ্রম বিরোধী সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিয়োগকর্তাকেও সচেতন করতে হবে। শিশুশ্রম বাহিনীতে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য দুর্বল পরিবারকে সামাজিক সুরক্ষা দিতে হবে। এক্ষেত্রে পিতামাতা, শিক্ষক এবং সম্প্রদায়ের নেতাদের সহ স্থানীয় সম্প্রদায়কে জড়িয়ে নিতে হবে। প্রকৃতপক্ষে শিশুশ্রমের কারণ, পরিবার শিশুর শ্রমকে অবলম্বন করে আর শিশুদের বেতন কম বলে নিয়োগকারীরাও উৎসাহিত হয়।
করোনার সময় অতিমারিতে স্কুল বন্ধ ছিল।অনলাইন পাঠে বঞ্চনা থেকে পেটের তাগিদে নানা কাজে নামতে বাধ্য হওয়ায় শিশুশ্রম বৃদ্ধি পেয়েছে। রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন পঠনপাঠনের সূযোগ পেয়েছে মাত্র ২৯ শতাংশ। নানাবিধ কারণে পরিবারের আয় কমে যাওয়ায় ১৭% শিশুর নিয়মিত দুই বেলা খাবার জোটেনি। ফলে শিশুশ্রম বেড়েছে। লকডউনের দরুণ ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে শিশু শ্রমিক হিসেবে কাজে নামার হার বেড়েছে। সামগ্রিক বিচারে ১০৫%। পরিসংখ্যানবিদরা বলছেন, সমস্যার ক্ষেত্রগুলি চিহ্নিত করে সামগ্রিকভাবে সেগুলোর সমাধানে যাতে তৎপর হওয়া যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। সরকারী, বেসরকারী উদ্যোগসহ সমাজের সকল মানুষের প্রচেষ্টায় শিশুশ্রম কিছুটা হলেও কমেছে। এই লড়াইকে আরো দ্বিগুণ করতে হবে। শপথ নিতে হবে, দুর্বল শিশুদের শিক্ষা ত্যাগ করতে এবং কষ্টের জীবনে যেতে দেব না। আমাদের শ্রেণীকক্ষে, ইউনিয়নে, ক্ষমতার সর্বোচ্চ মঞ্চে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আসুন, আমরা শিশুশ্রমের অবসান ঘটাতে এবং সবার জন্য শিক্ষাকে বাস্তবে পরিণত করতে সমবেত হই।
0 Comments.