- 3
- 0
নিজের পায়ে দাঁড়া
দেখে তোর এই দুখ
ভেঙেছে আমার বুক
অশ্রুতে শুরু বর্ষণ
এতদিন কত দেখে
আজ বলি তোকে ডেকে
বলবো যা মন দিয়ে শোন্
তোর এই ভাঙা ঘরে
কেউ নেই সংসারে
কতটুকু পেলি রে স্নেহ
সাহায্য এতটুকু
বাড়িয়ে কি হাতদুটো
ভেবেছিস করবে কেহ ?
আপনার পায়ে দাঁড়া
যাবে কেটে সব ফাঁড়া
কোনো কালে কেউ কারো নয়
সজাগ দৃষ্টি রেখে
ভাল ক'রে বুঝে দেখে
চললে কি হবে নারে জয় ?
দেখবি রে একদিন
এসে যাবে সেইদিন
তোর পাশে আসবে সবাই
যারা ছিল দূরে দূরে
এসে যাবে ঘুরে ফিরে
কারো মনে সঙ্কোচ নাই
0 Comments.