Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে কেতকী বসু

maro news
কবিতায় বলরুমে কেতকী বসু

জল

জল নিয়ে আর খেলা হয় না
শুধু জলের গুরুত্ব অনুভব করি জীবন দিয়ে
ছেলে বেলার নৌকরা হারিয়ে গিয়েছে জলে
আজ আর নৌকো নিয়ে খেলা হয় না 
সাঁতার শিখতে গিয়ে কত জল চলে গিয়েছে অন্ত্রে
নোনা জলে ডুবেছে শরীরের অনু পরমাণু

 
নীল জলে দ্রবীভূত বস্তুর দৃশ্য দেখলে
অবিদ্যার প্রতিফলনের আঁচ আসে গায়ে 
শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, একসময় জলের
ঘাটতি হয়
তারতম্যের মাপকাঠিতে বিচার হলে
মাটি থেকে জল উঠে আসে, 
আর সেই জলে ভেসে যায় মাঠ
তাই হয়ত জলের অপর নাম জীবন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register