Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা (অন্দরমহল ১৩)

maro news
কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা (অন্দরমহল ১৩)

অন্দরমহল ১৩


হারিয়ে যাওয়া বোতামের সেলাইয়ের দাগ
ঠিক তার উল্টো দিকে অপেক্ষায় শূন্য বোতাম ঘর ।

কেউ না কেউ সুতো ভরা শিখে নেয় সূচের ডগায়, 
চাহিদা আর যোগান সেলাই করে,
রান্নায় ফোড়ন দেয়, সময় মতো বেড়ে দেয় ভাত ।

নোনা জলে রাত যদি পাশ ফিরে শোয়
আমরা নতুন রোদে পিঠ পেতে বসি
যে ভাবে মেলে দেওয়া ভিজে কাপড় শুকোয় ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register