Sun 01 February 2026
Cluster Coding Blog

কবিতায় শোভন মণ্ডল

maro news
কবিতায় শোভন মণ্ডল
গ্যালাক্সি

কারোর বুকে আর আলো খুঁজতে যাই না
ভালবাসা আসলে কোনও আলোর নাম নয়
একটা বিন্দু আর তার চারপাশে ঘুরে যাওয়া মন
এই নিয়ে আমাদের সম্পর্কের গ্যালাক্সি
অস্বীকার করা সহজ নয়
চিরন্তন একটা সত্যের মতো একটা উজ্জ্বল বিন্দু
এই পর্যন্তই আমাকে ভাবিয়ে রেখেছে

কারোর বুকে আর আলো খুঁজতে যাই না
সমস্ত আলোই শুষে নিয়েছে মহাকালের অনন্ত ব্ল্যাক-হোল

তাকে অস্বীকার করা তো সহজ নয় !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register