Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় অনুশ্রী রায়

maro news
সাতে পাঁচে কবিতায় অনুশ্রী রায়

ভালবাসার জন্য আমার এই নির্বাণ

বৈদিক শঙ্খ আর কামধেনু দুগ্ধের মতো পবিত্র এবং মায়ালু ক্ষরণ দিয়ে শিউলির মতো ভোর ছড়িয়ে দিচ্ছে ঈশ্বরীর করুণা তার রাতাকাশের আলপনায় ফুটে উঠছে মায়ের আঁচলের মতো মমতা
সেই মমতায় ভাঙছে খাঁচা,পাখিরা ডুবে যায় নীল চাদরের সামিয়ানায়
পাহাড়ের কঠিন বুক ভেঙে সুরের নদী মিশে যাচ্ছে সাত রঙা সমুদ্রে আকাশ ভেঙে স্তনদুগ্ধের মতো বৃষ্টি ফোঁটায় ফলছে মৃত্তিকার সাফল্যের ফসল
চাকার মতো গড়ায় অশ্রুর ফোঁটায় গোপন যন্ত্রণা তোমায় ছুঁয়ে শিশিরের মত জলপাই বৃক্ষের ক্ষরণে চারিয়ে যাচ্ছি আমি শেকড়ে
স্রোতের নরম পালকে ভেসে যাচ্ছে এই সংসার এই দৃশ্যপটের কাছে আমার ব্যথিত হৃদয় হাঁটু মুড়ে বসে আর আমিও একটু একটু করে নিরঞ্জনায় মিশে যাই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register