Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্য গুচ্ছে উজ্জ্বল কুমার মল্লিক

maro news
ক্যাফে কাব্য গুচ্ছে উজ্জ্বল কুমার মল্লিক

সার্থক কবিতা (১)

যদি থাকে মুখে ভাষা হৃদয়ে রয় আবেগ, অনুভূতির সিঞ্চনে, কলমের বুক বেয়ে কবিতা নামবে বেগে; যেমন ঝরনা ধায় পাহাড়ের বুক চিরে, মেঘের চাদর ঢেকে সবার দৃষ্টি নন্দনে।
ভালোবাসা যদি থাকে সঞ্চিত, অন্তর মাঝে; প্রকাশিত হবেই তা-- একদিন, অগোচরে ফল্গু-ধারারই মত। উপত্যকায় ঝরনা, রূপ মেলে নদী-রূপে; সার্থক কবিতা হবে প্রকাশিত কাব্যগুণে।

সার্থক কবিতা (২)

আমি কবি, মনের খাতায় কবিতা লিখি, সৃষ্টির অনাবিল আনন্দে কেবল মাতি; অবাক বিস্ময়ে রই প্রভাতী সূর্য পানে।
ঊষাকালে দেবালয়ে কাঁশর-শঙ্খধ্বনি, শান্তির আবেশনে ঢালে প্রাণে সঞ্জীবনী; জীবন-যুদ্ধ শুরুতে প্রণিপাতি স্রষ্টাকে।
কল্প-লোকে চলে শত বিক্ষোভ, হানাদারী, নিক্ষেপী দূরে, তোমার শপথে, ফুৎকারি; রচি কাব্যগ্রন্থখানি, মাধুরী সংমিশ্রণে।
জীবন-আলেখ্য নিয়ে কবিতা আমি ভাবি, ছন্দো-বদ্ধে ও শব্দচয়নে পায় আকৃতি; সার্থক কবিতা, কবির ভাবনা প্রকাশে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register