Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় প্রদীপ গুপ্ত

maro news
সাতে পাঁচে কবিতায় প্রদীপ গুপ্ত
ভিজে এসো না সাথে নিয়ে এসো বৃষ্টিকে মাটির বুকে ছাপ না পড়ে দেখো তাহলে মালির ঘুম ছুটবে।
যে গোলার্ধে আমার ঘর সেখানে ঘর বেঁধে আছে ফুটিফাটা , সপসপে শাড়ির আঁচল খূলে দিও জমির অধরে। নিজে ভিজো না, শুধু আঁচল ভিজিও
রাজহাঁসের মতো, ডুব দিও প্রেমে কিন্তু প্রেমে ভিজো না, শুধু পালক ভিজিও।
শোনো, কোন মাঠ কতোটুকু হরিৎ হয়েছে জেনে এসো।
ক্ষেতের আলে কবুতর আর আকাশে চাতক অপেক্ষায় আছে।
ভালোবাসা বড় মায়াময় জ্বরের ঘোরে কপালে শীতল আঙুল খোঁজে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register