Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় শমীক জয় সেনগুপ্ত

maro news
সাতে পাঁচে কবিতায় শমীক জয় সেনগুপ্ত

স্মৃতি

আঙুল পোড়ার আগে পুড়ে গেছে বসন্তদিন যাপনে কেটে গেছে শোকার্ত সময় পাতারা আগুন ছোঁয় না বলে শুধু তার অপেক্ষায় থাকা হৃদয় অবোধ্য আর অবাধ্য দু'চোখের তারা বারবার তাকিয়েছে ফেলে আসা স্মৃতির মুখেতে।
স্মৃতি, তার মুখোশটা ভালো স্মৃতি, তার মুখ ভয়াবহ আঙুল পোড়ার আগে পুড়ে গেছে বসন্তদিন পুড়েছে তবুও তার ছাই হওয়া এখনও যে বাকি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register