Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস

maro news
সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস

ডাকছি তোকে

রূপের ঝলকে মিথ ভেঙে ছিলি, সন্ধ্যের মত ফিকে। তবুও আমার বিকেলগুলোই ছুটে যেত তোর দিকে।
কোন কোন দিন সাধ হতো বড়, চিবুকের তিল তুলে - দেখে যাই আর যত্নে সাজাই কৃষ্ণচূড়ার ফুলে।
এখনও রাখিস বুকের ভিতর ফিরোজা রঙের ঝিল? ইচ্ছের কাছে নত হই তবে বিবাগী শঙ্খচিল।
আমাদের যত ভালোবাসাবাসি, শর্ত ছিলো না কোন। ভালো লেগে যেত এলো চুল আর যৌবনগামী ব্রণ।
কত কত নীল স্মৃতির পাশেই ছোট ছোট কিছু ভুল, সময় পেরিয়ে দামি হয় বড় চিরুনিতে ঝরা চুল।
কোথায় আছিস, কেমন আছিস লিখিসনি অক্ষরে! আজকে তোকে ডাকছি আবার উনিশ জন্ম পরে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register