Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় মালা মিত্র

maro news
সাতে পাঁচে কবিতায় মালা মিত্র

যৌথ আকাশ 

আমাদের যৌথ খামারে,বৃষ্টি হয়েছিল, বেজেছিল আনন্দ -কামোদ। সবুজে সবুজে মাঠ ভরা, শষ্যে ভরা রঙীন সরোদ। নহবতে বিসমিল্লা খান, সুরা-সুর রসেতে ভাসান, আলোর মালায় রাঙা রাত; জড়াজড়ি দুটি মনপ্রাণ। আমাদের দুটি দেহ, সমস্বরে বেজেছিল, অন্যকিছু ছিলনা ধ্যানজ্ঞান, জোনাকজ্বলা আলো ছিল,ছিলনা অন্ধকার। আজ সব শিশির ফোঁটা, উষ্ণতায় গলেছে তা, আকাশে জমেছে মেঘ,স্মৃতিতে ধূসর, অন্দর প্রকষ্ঠে জমা রাখা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register