Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে মোহন দাস

maro news
ক্যাফে কাব্যে মোহন দাস

এই অনেক ভালো

এই অনেক ভালো, না ছুঁয়ে তোমায় তোমাকে ছুঁতে চাওয়ার ইচ্ছদের টুটি চেপে ধরছি এই অনেক ভালো, দেখতে দেখতে তোমায় আরও একটু চুরি করে দেখে নেবার অভীপ্সায় রোজ বিকালে পুড়ছি ।
এই অনেক ভালো, মুখোমুখি বসে থেকেও তোমায় তুমি বলে ডেকে ওঠা শব্দদের খুন করছি এই অনেক ভালো গো প্রিয়তমা, ভালোবেসে ফেলার ভয়ে ভয়ে প্রতিদিন নিঃশব্দে টুকরো টুকরো মরছি ।
এই অনেক ভালো, দূরেই আছি আশ্বাসে প্রতিরাত তোমার কোলে মাথা রাখার স্বপ্ন গুলো প্রত্যাহার করছি, এর চেয়ে আরও ভালো, হৃদয়ের ঘরে তোমায় আমি প্রতিনিয়ত ভাঙছি আর গড়ছি ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register