Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় জয়ন্ত চট্টোপাধ্যায়

maro news
সাতে পাঁচে কবিতায় জয়ন্ত চট্টোপাধ্যায়

ব্রীড়াবতী রাতে

যদিও নদীটি খুব ছোটো তবু তার সুরে আছে জাদু ঢের যদিও ঘোলা জল শ্রাবণে তবুও ডাকে সুর আগুনের খুনসুটি তরঙ্গ থামে না শরপাতা প্রতিকূল দুলে যায় আয়নায় ভাঙা ছবি ঝিকমিক আজ তারা চোখ রাখে জ্যোৎস্নায়। ঘাসবন জুড়ে দেখি হাওয়া বয় জোনাকিরা ছুটে আসে ঝাঁকে ঝাঁক কিছু দূরে বাঁক আছে নদীটির সেইখানে কোন পাখি দেয় ডাক? বেদনা জরোজরো এই রাত সেই তো সঙ্গিনী আজ রাতে দরোজা নিরুদ্ধ মগজে কেন্দ্র অভিমুখ টান জাগে। সে ও কেন্দ্রিত এক পথে স্বপ্নপূরণের প্রিয় বাঁক যা কিছু ছুঁড়ে ফেলে যেতে চাই ভুলের খেয়ালই আজ থাক। এক একটা রাতে নদী রাক্ষসী বিরক্তি নিয়ে বলে যাও যাও আমিতো বহতা রয়েইছি আর যা কাজ আছে সেরে নাও।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register