Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় শম্পা সাহা

maro news
সাতে পাঁচে কবিতায় শম্পা সাহা

আদমের অভিসন্ধি

অনেক না পারার দুঃখ আর কিছু না পাওয়ার হাঁটতে হাঁটতে বিষণ্ণ পথিকের মত একলা সূর্যটাকেও যখন বড় আপন মনে হয় নিরাশারা ডানা মুড়ে বুকের বাঁদিকটায় বকবকম শব্দে ঝালাপালা মন খারাপেরা ছুটি চাইলেই কি ছুটি দেওয়া যায় খুন খারাপি ভালোলাগা আর আগের মত উষ্ণতা জমা রাখেনা ঠাকুমার বোনা নকশি কাঁথার ভাঁজে হুল্লোড়ে শিশুকাল আর লাজুক কৈশোর যৌবনের উদ্দামে লজ্জা পেয়েছে প্রৌঢ়ত্ব গুটিগুটি পায়ে ছুঁতে চাইছে পরিণতির আস্তিন তবুও লুকোচুরি খেলে চলেছি অবিরাম "কুমীর তোর জলকে নেমেছি" বিকেলেরা আজকাল বিদ্রুপের হাসি হাসে নিগূঢ় অভিসন্ধি বয়সে সময়ে
আমিই খালি গা বাঁচিয়ে চলবার চেষ্টায় বার বার ফাঁদে পড়ে যাই সেই আদমের কাল থেকে তবু গোপনে স্বপ্ন লালন করি ইভেরা চির সবুজ চির যৌবনবতী হোক আমরা না হয় দূর থেকেই দেখবো দেখাতেই যে বড় গোপন তৃপ্ত সুখ এতেই আবার তীব্র অসুখ!!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register