Mon 02 February 2026
Cluster Coding Blog

হৈচৈ কিশোর ছড়ায় অঞ্জন ভট্টাচার্য

maro news
হৈচৈ কিশোর ছড়ায় অঞ্জন ভট্টাচার্য

প্রথম চিঠি 

প্রথম দেখি তোমায় যখন সেভেন বা এইটে পড়, আমি বছর ষোলোর তখন গোঁফও তেমন হয়নি বড়। খেলার মাঠের দখল নিয়ে পাড়ায় প্রথম মাল্টিস্টোরি, ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে হোঁচট খেয়ে উল্টে পড়ি। ব্যালকনিতে রেলিং ঘেঁষে তোমার পাশে তোমার দাদা, আমায় দেখে ফেললে হেসে ভাবলে মনে আস্ত গাধা! বন্ধুরা সব প্যাঁক দিলো জোর কায়দা করে মারল সিটি, আমার চোখে লাগল যে ঘোর অঙ্ক খাতায় প্রথম চিঠি! তখন তোমার নাম অজানা তাই প্রিয়... ডট... সম্বোধন, বানানে ভুল হাজারখানা শেষে - তোমারই নীলাঞ্জন। সে চিঠি টা পায়নি খুঁজে খোলা জানালা লেটারবক্স, তোমার বর গ্যালো কি বুঝে প্রেমে তে আমি অর্থোডক্স?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register