Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্য গুচ্ছে প্রভঞ্জন ঘোষ

maro news
ক্যাফে কাব্য গুচ্ছে প্রভঞ্জন ঘোষ

ব্যক্তিগত


এইখেনেতে কেউ এসো না
কব্জা আঁটা
ওদিক থেকে হামা দিলে
পেছল পথে হড়কে গেলে
উতল ঢেউয়ের সাগর জলে
সাঁতার কাটা!
সাঁতার, না কি হাত-পা ছোঁড়া
ঘোলাট জলে ওঠাপড়া
এদিক আবার সূর্য লাফায়
লাগাম ছোটা।

এইখেনে এই গাছের গোড়ায়
ঝিলিক্ ওঠা
দিন বারোটা,
রাত্রিবেলা চন্দ্রাকরে
পলকা রুপোর ফুলকি ঝরে
হাওয়ায় যেন পেত্নিগুনোর
পড়া-ওঠা
স্বর্গদূতের পঙ্খ ধরে
জোর ঝাপটা।

হেথায় ওড়ে লক্ষ-কাহন
গল্প-গাঁথন
পরমাণু
মিহিন পথের পরাত ছোটে
হীম্ কুয়াশায়
জড়িয়ে রেণু-

এইখেনে এই ঝুম বরাবর
বৃষ্টি ফোঁটা
লক্ষ-কাহন কর্ণে সে থাক

কাপাস আঁটা।

প্রজাপতি


অনেক তো হল
গুচ্ছের রোঁয়া খসিয়ে
হও তো দেখি এবার প্রজাপতি:

খাই-খাই ক'রে
সজনের পাতাগুলো শেষ করলে,
আবদারের চুমোয়
শরীরে বসালে দাগ,
এবার, রেণু ছড়িয়ে
ধমনীর স্রোত প্রাণবন্ত করো।

অনেক তো হল-
দিবসকে খর করালে
রাতকে করালে নির্ঘুম- - - -

এবার, রাতের মথ হও,
ফুলে-ফুলে নৃত্যের লগন ছুটিয়ে
ডানা মেলে প্রজাপতি

জাগ্রত দিনে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register