Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বর্ণজিৎ বর্মন

maro news
কবিতায় বর্ণজিৎ বর্মন

এসো মা লক্ষ্মী

এসো মা লক্ষ্মী সবার কুঁড়ে ঘরে
বঙ্গ নারী আজ তোমার ব্রত পড়ে
উপবাস এক মন
হাওয়া গাইছে
লক্ষ্মী মঙ্গল গান ,

গৃহস্থের উঠোনে উঠোনে
পড়ুক তোমার চরণ
পূর্ণ করো শস্যডালা
দীপ-ধূপ- সাজি বরণডালা।

হৃদয়ের পথে পথে আলপনা আঁকা
স্বর্গ থেকে নেমে আসা
লক্ষ্মী মাতার পদছাপ তারা
কোজাগরী রূপে মাগো এসে

দারিদ্র্য দুর করো এই বসুধারে

নির্মল আসন খানি নিজ হাতে গড়া
এসো মা লক্ষ্মী সবার কুঁড়ে ঘরে
মনপ্রাণ ভরে তোমারে দিবে পূজা

তুমিও আশীর্বাদে পূর্ণ করো গৃহস্থদের সমস্ত মনোআশা

বারোমাসে পূজিবে তোমায় ফুল
জল দিয়া
সাথে নারকেল নাড়ু
তিল আর বারোশস্য ভাজা
কোজাগরী লক্ষ্মী মাতা এসো
বাংলার ঘরে ঘরে
ভক্তি করি চিত্ত উজাড় করে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register