Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বর্ণজিৎ বর্মন

maro news
কবিতায় বর্ণজিৎ বর্মন

চিরদিনের জন্য একা

আজ দিনটা ভীষণ কুৎসিত
হাজার হাজার হাহাকার বিদীর্ণ করছে
হৃতপিণ্ড
মনকে গ্রাস করছে শক্তিহীন শেল
ক্রমশ নিক্ষেপ করছে
চির অন্ধকারের দিকে

ভাগ্না তুমি চলে গেলে
অসময়ে , অজানা দেশে
না ফেরার দেশে -

বড্ড একা হয়ে গেলাম
শূণ্য কোল শূণ্য দিগন্তরেখা
পতিত জমি চিল চীৎকার
তুমি নেই তুমি নেই তুমি নেই
তুমি নেই

আর কোনো দিন
কেউ ডাকবে না
ছোট মামা চলো সরিষার
আলপথে
একটু হেঁটে আসি
চলো ঘুরে আসি
ডারার বিল ,
কইয়া মতির দিঘি
শোল বোয়ালের লাফালাফি
আহা কি মনোরম !

ভাগ্না
কেউ বলবে না কেউ বলবে না কেউ বলবে না
আর ।

বড্ড কষ্ট হচ্ছে সুদূরে
প্রসারিত হচ্ছে
একান্ত কষ্ট
ছায়া নেমে এসেছে
ঢেকে দিচ্ছে সব আলো ,

ভাগ্না যেখানেই থাকো
ভালো থাকো
চিরশান্তিতে থাকো
ঈশ্বর স্বর্গে স্থান দেবেনই
নিষ্পাপ প্রাণ ভাগ্নাকে

ইতি
তোর ভাগ্যহীন ছোটো মামা

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register