Mon 02 February 2026
Cluster Coding Blog

ক্যাফে টক

maro news
ক্যাফে টক

একি বিপুল সমারোহ, বাঙলা বাঙালির আবেগ দুমড়েমুচড়ে দিয়ে মহাপ্রয়ানের পথে হেঁটে একজন পাঁচফুট এগারো ইঞ্চির অভিনেতা। পেছন পেছন তাকে এগিয়ে দিতে এসেছে আপামর বাঙালি । রুলিং পার্টি ,বিরোধী পার্টি একসাথে এক মিছিলে , গানে , কবিতায় বারবার বলতে চাইছে তুমি ফিরে যাচ্ছো যাও কিন্তু আমরা তোমায় ভুলবো না।

কেউ বিদায় জানাতে এসেছে অপুকে , কেউ বা ক্ষীদ্দা কে। কেউ এসেছে শেষবার উদয়ন পন্ডিত কে দেখবে বলে । চোখের জলে বিড়বিড় করছে " পাঠশালা আবার খুলবে , নিশ্চয়ই খুলবে "

চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চলে গেলেন একজন কবি , একজন নাট‍্যকার , একজন আবৃত্তিকার এবং সর্বোপরি একজন অভিনেতা যাকে বাঙালি কখনও পর্দার মানুষ ভাবতেই পারেনি ।

প্রতিভা, অনুশাসন আর পেশাদারিত্বের অবাক দৃষ্টান্ত স্থাপন করলেন তার জীবন যাপন দিয়ে। চলে গেলেন একজন ঋজু শিরদাঁড়ার মানুষ , চলে গেলেন নির্ভীক এক দীপ্তকন্ঠের মানুষ। কখনও নিজের বিশ্বাস থেকে সরে এসে নিজেকে নিয়ে গেছে এমন উচ্চতায় যে অতি বড় শত্রু ও শ্রদ্ধা করতে বাধ্য হয়েছে।

এই আবেগ নিয়ন্ত্রণ করে লেখা থামানো মুশকিল তবুও থামতে হয়। একদিন আমরাও চিৎকার করবো ফেলুদা

" আছে আছে আছে , আমাদের টেলিপ্যাথি আছে " আর চোখের সামনে ভেসে উঠবে তুমি।

নব কুমার দে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register