Mon 02 February 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

maro news
সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

এক টুকরো গল্প

এক টুকরো শুখা লংকা ফোড়নে বেশ
গ্রীষ্ম দুপুরে এক খন্ড সাদা মেঘ
শেষ পাতে টক দই এবং একটুখানি অম্বল
মেঘের আঁচল চলকে বৃষ্টি ঠান্ডা করে ধরিত্রী
তৃষিত চাতক আকাশে মেঘ খোঁজে
সোঁদা গন্ধ আবিল হয় বাতাস
পান্তা ভাতে কাঁচা লংকা খিদমতদারী করে ক্ষিদের
রাতের পাহারাদার খদ্যোৎ খুঁজে ফেরে আঁধারের গ্লানি---
শুকতারা সরিয়ে সূর্য ওঠে পাখির ডানায়
দিগন্ত বিস্তৃত নীল জেগে ওঠে
সক্রেটিসের চোখে বেণীআসহকলায়
স্বপ্ন সক্রিয় হতে থাকে----

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register