Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় অমলেন্দু কর্মকার

maro news
কবিতায় অমলেন্দু কর্মকার

সোহাগ প্রাপ্তি

রথের রশি টানতে গিয়ে মেঘবালিকার কান্না আসে, মামার সাথে মেলায় গেছে আজকে মা তাঁর নাইকো পাশে ।
এমন ই এক রথের দিনে হারিয়ে গেছে হঠাৎ মা তার, কে বা কারা হিঁচড়ে টেনে তুলল মা কে লাল গাড়ি তার।
রথ আসে ফের মেলাও বসে মেঘবালিকার মন মানেনা, রথের মেলায় এত্তো মানুষ কেবল তাঁরই মা আসেনা ।
একফালি ঘর মামাও বেকার কাজের খোঁজে হন্যে মামা, মা হারা এক রত্তি মেয়ের জন্যে তবু কিনলো জামা ।
হাজার লোকের মধ্যে সামিল ছোট্ট মেয়ে মেঘবালিকা, টানছে সবাই রথের রশি প্রভুর চোখে সেই চালিকা ।
জগন্নাথের অসীম দয়ায় মেঘবালিকার মিটলো আশা, অনাথিনী পায় ফিরে আজ মায়ের স্নেহ ভালোবাসা ।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register