Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় সুমিতা মুখোপাধ্যায়

maro news
কবিতায় সুমিতা মুখোপাধ্যায়

মৃত্যুর দরবেশ

যতোটা নিঃসঙ্গ ভেবে তৃপ্তি পাও ততোটাই ভরাট আমি আজ। ফকির রোদ মাখে দরবেশ জীবন ; ভেঁপুরমেলা মনের চরা জুড়ে। সে তুমি বুঝবে না কোনদিন নিভৃত এই দরগা সুখ। কাল সারারাত সেতার বেজেছে কানে; ডুবকি রং ঝর্ণায়।
অলৌকিক এক সূর্য। উঁকি দেয় অন্ধকারে পাহাড়েরর জঙ্ঘা বেয়ে নামে বিহ্ললতা, বিনম্র বরফকুচির মতো দুঃখগুলো উড়িয়েছি নামহীন আকাশের ঠিকানা চিঠি এসেছিলো - জানিয়েছিলো- (সে তোমার নয় জেনো তোমার নয় কখনোই) তাই যতটা নিঃসঙ্গ ভেবে তৃপ্তি পাও ততটাই। ভরাট আমি আজ ....
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register