Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বিপুল জামান

maro news
কবিতায় বিপুল জামান

ঝড় আসলে ছাতায় কাজ হবে না

(১) প্লিজ, ছাতা এনো না আজ! বলো, ছাতার কী কাজ? শুধু শুধু ব্যস্ত রাখে তোমার হাত বাড়ায় দূরত্ব আমি বিরক্ত!
প্লিজ, ছাতা এনো না আজ!
(২) ছাতা কোনো কাজের জিনিস না।
বিষ্টিতে ছাতার কী দরকার? আনিনি ছাতা-এতো অজুহাত ভিজবার! তুমি আমি বিষ্টি- কি চমৎকার তিনজনের ছোট্ট সংসার!
রোদে ছাতার কী কাজ? হাত ধরাধরি করে আজ হাঁটবো ফুটপাত ঘেঁসে ছায়া দেবে শীতল গাছ।
প্লীজ, ছাতা এনো না আজ!
(৩) ঝড় আসলে কিন্তু ছাতায় কাজ হবে না। চারিদিকে ধূলোর নাচন, পড়বে ভেঙে মড়মড়িয়ে সব সাধের ছাতা সেও যাবে সবার সাথে উড়ে বরং রাখো ধরে হাতের মুঠোয় ধরে রাখা হাত সে তোমাকে ছেড়ে যাবে না সারাজীবন তোমার প্রতি থাকবে তাহার একক পক্ষপাত।
প্লিজ, ছাতা এনো না আজ!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register