Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় বিপ্লব গোস্বামী

maro news
কবিতায় বিপ্লব গোস্বামী

বর্ষা

আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু ফুটে নানা ফুল, যৌবনেতে মেতে উঠে নদী ভাঙে তার দু-কূল।
পেখম তুলে ময়ূর নাচে ছন্দে তালে তালে, বাউল গানে মজে মাঝি নাও ধরে পালে।
বর্ষা কালে কবির মনে ছন্দ তালের ঢেউ, কাব‍্য পদ‍্যের অঝর ধারা দেখে না তো কেউ।

বার্ষারাণী

সাজায়াছে আজি বর্ষা রাণী মাতিয়াছে আকাশ ধরণী, অঝর ধারায় ঝরিছে বারি বাহিয়া মেঘের তরণী।
আনন্দে আজি মাতিয়াছে পাপিয়া, মুখরিত কানন কূজনে, গগণে বনানীতে বড় ভাব আজি সীমান্তে চুমিছে দুজনে।
পুষ্পে আজি ভরিয়াছে কানন শ‍্যামলী বালা হরষা, তটিনীতে আজি ভরা যৌবন নামিয়াছে আজিকে বরষা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register