Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় শঙ্খসাথি 

maro news
কবিতায় শঙ্খসাথি 

কষ্ট কাকে দেবো

যতটুকু বলা হলো, তার ঢের বেশি থাকল না বলা তাকেই সঞ্চয় জানি আমি
কুয়াশার ওপারে তোমার অবহেলা আমার মনের মধ্যে ভালোবাসা আলো হয়ে ওঠে ফড়িংয়ের ডানায় ভর করে সর্বস্বান্ত সন্ধ্যায় আর দেখা হবে না আমাদের কখনও
পলাশের বীজে জমিয়ে রাখি আগামী বসন্তের আগুন জন্মান্তরের গল্প লিখি না পাওয়া সুখের রঙে
শূন্যতার ভারে ক্লান্ত হলে ভাবি, আমি কষ্ট কাকে দেবো!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register