Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় রুদ্র অয়ন

maro news
কবিতায় রুদ্র অয়ন

আমাকে যে ভালোই থাকতে হয়

আমার ভেতরটা দুমড়ে মুচড়ে মেরে ফেলে বাইরেটা দেখতে এসেছো! আমি কেমন আছি?
অভিসম্পাত দেবোনা শুধু বলতে চাই, আমি বেশ ভালো আছি! তুমি বলেছিলে- ভালো থেকো। আমাকে যে ভালোই থাকতে হয়!
'ভালো থেকো' বলে চলে গেলে অথচ তোমাকে ছাড়া কি করে ভালো থাকি তা ভেবেও দেখোনি একটিবার!
কতটা কালো মেঘ বুকে নিয়ে বেদনায় আকাশ নিশ্চুপ থাকে, তারপর অঝোর ধারায় বৃষ্টি হয়ে কেঁদে ওঠে! বোঝো কি তা?
অবশ্য এসব তোমার কাছে বৃষ্টিবিলাস ছাড়া কিছু নয়!
তুমি কি কখনও আকাশের যন্ত্রনা জানতে চেয়েছো ?
শ্রাবণ দিনের মেঘে ঢাকা সুন্দর আকাশের মত ভালো আছি আমি। আমাকে যে ভালোই থাকতে হয়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register