Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় সমর সুর

maro news
কবিতায় সমর সুর

উদ্বাস্তুশিবির

মেঘ জমে আছে অনাবশ্যক অহংকারে আঁচল সরিয়ে নাও অন্তত চাঁদ উঠুক চারিদিকে ঘিরে ভয়ানক অন্ধকার,কাঠের পায়ে ভর দিয়ে হেঁটে যায় খোঁড়া রাত্রি। স্ট্রিটল্যাম্পহীন এশহরে সব যুবকের জন্য থাক ভালোবাসার সম্মতিপত্র রাস্তাঘাট,অলিগলি জুড়ে জমাট রক্তের মত পড়ে আছে অনুশোচনা। উদ্বাস্তু শিবির থেকে উন্মাদের অস্পষ্ট ধ্বনি ভেসে যায় রাত্রির উদ্দেশ্যে শোকাতুর বিড়াল তছনছ করে খোঁজে হারানো সন্তান। উঁকি দিয়ে দেখি অস্পষ্ট জোৎস্নায় সমগ্র আকাশ জুড়ে হাজার হাজার বিড়াল ওত পেতে আছে চাঁদ ছিঁড়ে খাবে বলে উদ্বাস্তু শিবির থেকে কে যেন জ্বালিয়ে রেখেছে দেখি আকাশ প্রদীপ।

ইউক্যালিপটাস্ 

শৈশবের ইউক্যালিপটাস্ উপড়ে পড়ে আছে ঝড়ে ছুটে যাই পার্কের ভিতরে। খুঁজি সেই কিশোর বয়সের লেখা অমিত + লাবণ্যকে সে আমায় এতকাল রেখেছিল গোপন সাক্ষীর মতো। পাখি দম্পতি খুঁজে যায় নীড়,সন্তানের মুখ ডানা থেকে ঝরে পড়ে জল। শোকাহত মালি ভেঙ্গে পড়া বাসা সযত্নে তুলে দ্যায় বাবলার ঝোঁপে। সাধন বৈরাগী মূর্তির মত দাঁড়িয়ে আছে ভেঙ্গে পড়া মাটির ঘরের কাছে তবু তার একতারা বেজে যায় রাষ্ট্রীয় শোকের মতো বিরামহীন। যেন হারানো শৈশব হয়ে পড়ে আছে ইউক্যালিপটাস্।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register