Mon 02 February 2026
Cluster Coding Blog

রান্নাবাটি -তে সীমা চট্টোপাধ্যায়

maro news
রান্নাবাটি -তে সীমা চট্টোপাধ্যায়

সব্জির আলু বড়া

উপকরণ

আলু, ডিম, আদা বাঁটা,পেঁয়াজ কুঁচি,কা্চা লঙ্কা কুঁচি, টম্যাটো কুঁচি, ক্যাপসিক্যাম কুঁচি,নুন, গোলমরীচ, ধনেপাতা বাঁটা, ময়দা, সাদা তেল।

প্রণালী

প্রথমে আলুগুলো গ্রিড করে নিয়ে জলে ধুয়ে নিতে হবে। এবার কেটে রাখা সব্জি গুলোর সাথে নুন আর গোলমরীচ দিয়ে মেখে নিতে হবে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার অন্য একটা পাত্রে ডিম, অল্প নুন ও ময়দা গাঢ় করে মেখে নিতে হবে ও আগের সব্জির মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। এবার কড়া তে তেল গরম মিশ্রণটি গোল চপের আকারে গড়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিয়ে গরম গরম সার্ভ করুন সস ও চাটমশলা সহযোগে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register