Mon 02 February 2026
Cluster Coding Blog

কবিতায় মানিক দাক্ষিত

maro news
কবিতায় মানিক দাক্ষিত

১। বৈধতা যেন পড়ে না মারা

বয়সটা শরীরকে জানান দেয় টানে লক্ষ্মণরেখা। বলে--আর নয়, অনেক হয়েছে বন্ধ রাখো স্বপ্ন দেখা।
হাঁটুর বয়সী মেয়েটা গোলাপ দেয় সমুদ্র চোখে তাকায়। বয়স্ক দেহ পুলকে শিহরিত অন্তরে যৌবন অক্ষয় অব্যয়।।
রঙীন স্বপ্ন ডানা মেলে ওড়ে মনটা বাঁধন ছাড়া। সংযমের লাগামটা চেপে রাখো বৈধতা যেন পড়ে না মারা।

২। শাওন মাসের ভরদুপুরে

শাওন মাসের ভরদুপুরে বৃষ্টি এলো ঝমঝমিয়ে, ভীষণ বেগে আবেগ নিয়ে বাতাস এলো শনশনিয়ে।
কলপ দেওয়া কালো চুলে মেঘরা এলো আঁধার করে, দিনের আলো নিভিয়ে দিয়ে সূর্য্যিমামা ঢুকলো ঘরে।
পাগল করা বাদল দিনে মন থাকে না চুপটি করে, বৃষ্টি, বাতাস, মেঘের সাথে ইচ্ছেডানায় গেলো উড়ে।
উড়তে পারে? মন ভাল নয় পৃথিবী আজ শোকে মোড়া, শোক শঙ্কায় বিষণ্ণতায় সবাই যেন দিশেহারা।
মনটা বলে,ভয়টা কিসের জেনে রাখিস ঈশ্বর তোরা, হার না মেনে তোরাই করবি ভয়মুক্ত বিশ্বজোড়া।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register