Mon 02 February 2026
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় তমালী রায়

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় তমালী রায়

উড়াল

কাঁটাতারের ওধারেও ফাগুন এসেছে, মাটি জানে কোন কোন রঙের মিশেল, মানচিত্রের রেখা ইরেজারে মুছে শব্দের ছবি আঁকে কবির ইজেল। ধর্মের ষাঁড়গুলি শিং নিয়ে বাঁচে, আবদ্ধ গোয়ালে করে গুঁতোগুঁতি, মন কোনো সীমা নয়,পাখির উড়াল, শিরা জানে রক্তের একই বিধিগতি। বিভেদের জাল বোনে যত নষ্ট মন, বুদ্ধিভ্রষ্ট কীটগুলি জড়িয়েছে তাতে, আঙুল জানে শুধু কতটা ছড়ালে, আঙুল ধরা যায় আর কারো হাতে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register